ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ অন্তত ১৫০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার কনট প্লেসের সেন্ট্রাল পার্কের বাইরে বিক্ষোভ মিছিল বের হলে উত্তেজনা সৃষ্টি হয়।
ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাম দলগুলোর কর্মীরাও বিক্ষোভ করেন। প্রশাসনের অনুমতি না থাকায় এবং কনট প্লেসের মতো সংরক্ষিত এলাকায় নিষেধাজ্ঞা থাকায় পুলিশ কঠোর ব্যবস্থা নেয়। এর আগেও সিজেপি ও বিরোধী জোটের বিক্ষোভে ধরপাকড় চালানো হয়েছিল।




