প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী হবে বলে আশা করছে জাপান।
সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই দেশের মধ্যে ৮টি সমঝোতা স্মারক সই নিয়ে আলোচনা চলছে।






