মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ওয়াশিংটন হয়তো 'মাত্রা ছাড়িয়ে গেছে'। তিনি স্বীকার করেন যে, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।
ট্রাম্প বলেন, 'আমি মনে করি আমরা হয়তো একটু বেশিই করে ফেলেছি।' তিনি আরও বলেন, 'তারা (ইরান) আলোচনা করতে চায়, কিন্তু আমরা তাদের শীর্ষ নেতাদের হত্যা করেছি।'











