মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতিতে পড়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। জীবনযাত্রার উচ্চ ব্যয় ও অর্থনৈতিক মন্দার জন্য ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের নীতিকে দায়ী করছেন। জনগণের মধ্যে অর্থনীতি নিয়ে অসন্তোষ থাকলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও তাঁর দলকেই মাশুল গুনতে হয়।
এই পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক রিপাবলিকান নেতা। তারা মনে করছেন, ট্রাম্পের কিছু নীতি দলের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে এবং তা ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।











