ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড তাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে জুনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা প্রয়োজন। প্রার্থীদের কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ছুটি, ইনক্রিমেন্ট এবং দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। কর্মস্থল ঢাকা (বনানী)।






