একসময়ের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী কিমি কাতকার, যিনি ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ ছবিতে রুবি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, বর্তমানে গোয়ায় বসবাস করছেন। ১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত মাত্র আট বছরের ক্যারিয়ারে তিনি ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।
ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য সমালোচিত হলেও কিমি দাবি করেছেন, পরিচালকদের চাপে তিনি বাধ্য হয়েছিলেন। ১৯৯২ সালে ‘জুলম কি হুকুমত’ ছবির পর তিনি অভিনয় ছেড়ে দেন এবং আলোকচিত্রী শান্তনু শোরেকে বিয়ে করেন। সন্তানের চিকিৎসার জন্য দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় থাকার পর তিনি ভারতে ফিরে আসেন এবং বর্তমানে গোয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।



