জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে কেবল অপমানিতই হতে হবে না, এর জন্য চরম মূল্যও দিতে হবে। তিনি বলেন, জনগণের রায় ও ভোটের প্রতি সম্মান দেখালে সরকার সম্মানিত হবে।
শনিবার সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলের আয়োজিত লংমার্চের পথসভায় তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যা বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে।




