চার দিন বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে পর্যটকেরা সেখানে ভ্রমণ করতে পারবেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাঙামাটি জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত করার কথা জানানো হয়।
এর আগে গত রবিবার (১১ অক্টোবর) সড়ক অবরোধ কর্মসূচির কারণে পর্যটকদের ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।







