কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল এই সেবার আয়োজন করে। এতে ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), জন্মনিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নি এবং বিভিন্ন নথি সত্যায়নসহ নানা ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আমন্ত্রণে আয়োজিত এই কার্যক্রমে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন। দূরবর্তী শহর থেকেও অনেকে এই সেবা নিতে ক্যালগেরিতে আসেন, যা এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরে।












