কুমিল্লায় নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর লালমাই পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার হওয়া ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে। দ্বিতীয় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন এবং বর্তমান বিচার ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করেন।
অপ্রতিমের বাবা বলেন, তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় অপ্রতিম এই এলাকার মানুষের কাছেই বড় হয়েছে। তিনি আর কোনো বাবার যেন এমন সন্তান হারানোর কষ্ট না হয়, সেই প্রার্থনা করেন। গত শুক্রবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল অপ্রতিম।









