কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি ব্রাঞ্চ ম্যানেজার (পিও-এসএভিপি) পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই পদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আবেদনকারীদের বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা এবং এমএস অফিস পরিচালনায় পারদর্শী হতে হবে। এই পদে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং কর্মস্থল হবে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী।






