কন্যা দিবস উপলক্ষে বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের প্রতিদিনের নিরাপত্তাহীনতা ও ভয় নিয়ে কথা বলেছেন। তিনি তুলে ধরেছেন, বাইরে চলাফেরার সময় নিরাপত্তার কথা ভেবে মেয়েদের নানা ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়। তার মতে, এমন একটি সমাজ প্রয়োজন যেখানে মেয়েরা ভয় ছাড়াই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন।
কৃতি তার পোস্টে মেয়েদের দৈনন্দিন জীবনের কয়েকটি পরিস্থিতির কথা উল্লেখ করেন, যেমন—পিছনে কেউ অনুসরণ করছে কিনা তা খেয়াল রাখা বা রাতে একা বাড়ি ফেরার সময় বারবার পেছনে তাকানো। তিনি বলেন, লাইভ লোকেশন শেয়ার করা, ক্যাব নেওয়া বা ফোনে কথা বলা—এসব সতর্কতা অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। কৃতি আশা প্রকাশ করেন, এমন একটি দিন আসবে যখন মেয়েদের বাইরে চলাফেরা নিয়ে ভয় বা অনিশ্চয়তা থাকবে না।





