দিল্লির যন্তর মন্তরে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে ককোরোচ জনতা পার্টির (সিজিপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) তাদের ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে এই নির্দেশ দেওয়া হয়। দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, বন্ডের শর্ত লঙ্ঘন এবং অনধিকার প্রবেশের অভিযোগ এনেছে।
এর আগে, শনিবারের বিক্ষোভের পর তারা শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ৫০ হাজার টাকার বন্ডে মুক্তি পেয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ব্যারিকেড ভেঙে যন্তর মন্তরে প্রবেশ করে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়ায় তাদের পুনরায় আটক করা হয়। সিজিপি নেতারা অভিযোগ করেছেন, সরকার ভিন্নমত দমনের চেষ্টা করছে এবং তাদের আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।











