যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এক বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই ঘটনায় আরও এক শিশু ও এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। পুলিশের ভাষ্যমতে, হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোর ছিল, যাকে পরে এক স্থানীয় বাসিন্দার গুলিতে নিহত হয়।
পুলিশ জানায়, দুপুর ১টা ২ মিনিটে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ভবনে প্রবেশ করা হামলাকারীকে ধাওয়া করে গুলি করেন এক স্থানীয় বাসিন্দা। পরে পুলিশ হামলাকারীকে মৃত অবস্থায় পায়। নিহত শিশুদের বয়স ছিল ৫, ৮ ও ১১ বছর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।











