ইয়েমেনের রাজধানী সানায় গতকাল শনিবার সৌদি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে হুতিদের গণমাধ্যম আল-মাসিরা জানিয়েছে।
একই দিনে ইয়েমেনের মোখা শহর ও এর আশপাশে প্রায় ২০টি বিমান হামলার খবরও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।











