সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে যাব।’
সোমবার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ইশরাক হোসেন এই মন্তব্য করেন। তিনি নাহিদ ইসলামের মাদক নির্মূলের উদ্যোগের সমালোচনা করে বলেন, মাদকের মহামারি নিয়ে কথা না বলে তিনি তার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন।






