প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার দায়ে সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আব্দুল্লাহকে শোকজ করেছিলেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই তথ্য জানান।
রাশেদ খান আরও অভিযোগ করেন যে, আব্দুল কাদেরের ৯ দফাকে বানচাল করতে হাসনাত-সারজিস ৮ দফা কর্মসূচি দিয়েছিলেন এবং তারা শহীদের রক্ত মারিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি বলেন, যারা জনগণের বিরুদ্ধে গিয়ে গণ-অভ্যুত্থানের সময় ৯ দফাকে বানচাল করার ষড়যন্ত্র করেছিল, তারা আজ জামায়াতি হয়ে গেছে।






