আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ রবিবার (৩০ আগস্ট) পালন করা হচ্ছে। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ২০১১ সাল থেকে এ দিবস বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
বাংলাদেশে আওয়ামী লীগ আমলে বিরোধী রাজনৈতিক নেতা, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের গুমের ঘটনা সম্পর্কে গুম কমিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে তথ্য পাওয়া যায়। ২০২৪ সালের ২৯ আগস্ট বাংলাদেশ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে সই করেছে।






