আকিজ বশির গ্রুপ তাদের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা গতকাল ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই পদের জন্য মার্কেটিংয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি এবং উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে। চাকরির কর্মস্থল ঢাকা (বনানী) এবং বয়সসীমা ২৪ থেকে ৩২ বছর।



