আকিজ গ্রুপ অফিসার (অডিট ও কমপ্লায়েন্স) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২৯ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম অফিসার (অডিট ও কমপ্লায়েন্স), শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিংয়ে বিবিএ, অভিজ্ঞতা ২-৩ বছর, বয়স ২৫-৩০ বছর, কর্মস্থল ঢাকা। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ বিভিন্ন সুবিধা পাবেন।




