অস্ট্রেলিয়া সরকার অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নিয়মে বিদেশি শিক্ষার্থীদের এক ভিসা থেকে অন্য ভিসায় যাওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে। এছাড়া, শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ সীমিত করা এবং ভ্রমণ ভিসার অপব্যবহার রোধে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
দেশটির আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ২০২৬-২৭ অর্থবছরে নিট অভিবাসীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজারে নামিয়ে আনা এবং পরবর্তী বছরগুলোতে তা আরও কমিয়ে ২ লাখ ২৫ হাজারে সীমিত রাখা।





