ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত বহুমুখী বাঁধ নির্মাণের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে পাসিঘাটে কয়েকটি বাড়ি ও আবাসিক ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চীন সীমান্তবর্তী এলাকায় পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বাঁধ নির্মাণের ফলে তাদের জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন। এই ঘটনায় রাজ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।











