ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা ওড়ানোর কারণে দলের দুই নেতাকে গ্রেপ্তার ও কারাবন্দী করার প্রতিবাদে দিল্লিতে সমাবেশ ডেকেছেন। তিনি দেশপ্রেমিকদের জাতীয় পতাকা নিয়ে সেন্ট্রাল পার্কে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
অভিজিৎ বলেন, তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয় এবং এই বার্তা ছড়িয়ে দিতে চান তিনি। যারা দিল্লিতে আসতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে সন্ধ্যায় 'তেরঙ্গা মার্চ' আয়োজনের অনুরোধ করেছেন। তিনি গ্রেপ্তার হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন, তবে তা নিয়ে তিনি চিন্তিত নন।






