ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপক ভারতের মোদি সরকারকে 'স্বৈরাচারী' আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, নরেন্দ্র মোদি স্বৈরাচারে পরিণত হয়েছেন কিন্তু জরুরি অবস্থা জারির সাহস তার নেই।
যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে তুলে দেওয়া এবং সিজেপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। জাতীয় পতাকা উত্তোলনের কারণে সিজেপি নেতাদের গ্রেপ্তারের ঘটনাকে ব্রিটিশ আমলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, নিজেদের দেশেই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে না।






