চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ‘সিক্রেট’ সিনেমায়। বন্ধন বিশ্বাস পরিচালিত এই রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার সিনেমাটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। সম্প্রতি এই জুটির একটি ফটোশুটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করা এই ফটোশুটে অপু বিশ্বাসকে কনের সাজে এবং আদর আজাদকে ট্র্যাডিশনাল শেরওয়ানিতে দেখা গেছে। সেলিব্রিটি স্টাইলিস্ট অ্যান্ড কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ভাবনায় করা এই photoshoot-এ তাদের অন-স্ক্রিন রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের।









