
খাদ্য সংকটে পড়াশোনা ছাড়ছে রোহিঙ্গা শিশুরা
আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্থায়ন কমে যাওয়ায় এবং খাদ্য সংকট তীব্র হওয়ায় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের শিশুরা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রয়োজনভিত্তিক সহায়তা চালু করার পর শিশুদের শিক্ষাজীবন আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
কেন গুরুত্বপূর্ণ: রোহিঙ্গা শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়া তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে এবং মানবিক সংকটকে আরও গভীর করছে।





















