বাংলাদেশে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ। বিনিয়োগের অভাব, ব্যাংকঋণ প্রাপ্তিতে অসুবিধা, ব্যবসায়িক অনিশ্চয়তা এবং দক্ষতার ঘাটতি এই সমস্যাকে আরও ঘনীভূত করছে। কেবল প্রশিক্ষণ নয়, নতুন শিল্প ও ব্যবসা গড়ে তোলার জন্য পর্যাপ্ত অর্থায়ন প্রয়োজন।
অর্থনীতিবিদরা বলছেন, তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্ট-আপ তহবিলের আকার বাড়ানো এবং সরকারি ব্যয়ের অদক্ষতা কমিয়ে সেই অর্থ দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা উচিত। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়নের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের উপরও জোর দেওয়া প্রয়োজন।














