ইফফাত জাহান মম পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘কাট-পিস’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (১৬ অক্টোবর)। সম্প্রতি প্রকাশিত ২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও সংঘাতের চিত্র।
ট্রেলারে দুটি পক্ষের মধ্যে ব্যবসার দখল নিয়ে মারপিট, গোলাগুলি ও উত্তেজনাপূর্ণ সংলাপের পাশাপাশি আইটেম গানের ঝলকও রয়েছে। নির্মাতা জানিয়েছেন, ঝুট ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সংঘাতকে মূলধারার সিনেমায় তুলে ধরাই তার উদ্দেশ্য ছিল।








