রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, ব্যারিস্টার জাইমা রহমানের পারিবারিক পরিচয়ের পাশাপাশি তার নিজস্ব শিক্ষা, মেধা, পেশাগত অভিজ্ঞতা ও অর্জনকেও যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন।
তিনি ব্যাখ্যা করেন, জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন ও রাজনীতিতে স্নাতক এবং ইনার টেম্পলের মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসে যোগ্যতাপ্রাপ্ত ব্যারিস্টার। তার মতে, এই অর্জনগুলোকে কেবল পারিবারিক পরিচয়ের আড়ালে ফেলে দেওয়া মোটেও ন্যায্য নয়। জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে আইন কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন, যা পি-৩ গ্রেডের এবং জাতিসংঘের নিয়মিত বাজেটের অর্থায়নে পরিচালিত।









