প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে খুলনার উদ্দেশ্যে রওনা দেবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে।
জেলা প্রশাসক হুরে জান্নাত জানিয়েছেন, জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় ছুটি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ করা হবে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।




