বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঘোষণা করেছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে ২৩৬ জন নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন। কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ভিন্নমত দমনে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সুপরিকল্পিত রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রয়োগ করা হয়েছে।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংগঠনের দাবি, গুম তদন্ত কমিশনে অভিযোগ না করা ব্যক্তিদের হিসাব ধরলে প্রকৃত গুমের সংখ্যা ৭০০ ছাড়িয়ে যাবে।






