হলিউডের সুপারন্যাচারাল থ্রিলার সিনেমা ‘অবসেশন’-এর হিন্দি ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও অভিনেতা বরুণ ধাওয়ান। সম্প্রতি জিওহটস্টারের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে সিনেমার আলোচিত একটি দৃশ্য পুনর্নির্মাণ করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।
ভিডিওটিতে ‘নো নো নো নো...’ সংলাপের দৃশ্যটি অভিনয় করে দেখান কৃতি ও বরুণ। এতে কৃতির অভিনয় দর্শকদের নজর কেড়েছে এবং নেটিজেনরা তার অভিনয়ের বৈচিত্র্য ও দক্ষতার প্রশংসা করেছেন। অনেকে মনে করেন, বলিউড এখনো কৃতির প্রতিভার পূর্ণ ব্যবহার করতে পারেনি। সিনেমাটি আগামী ৩০ অক্টোবর জিওহটস্টারের ‘দ্য পিকক হাব’-এ মুক্তি পাবে।



