জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরকারের সমালোচনা করে বলেছেন, মুখে জুলাই গণ-অভ্যুত্থানের কথা বললেও তাদের অন্তরে আওয়ামী লীগ রয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার রাষ্ট্র সংস্কারের পরিবর্তে ক্ষমতাকেন্দ্রিক ব্যবসা, দুর্নীতি ও আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটছে। জুলাই গণহত্যার বিচারও দায়সারা বিষয়ে পরিণত হয়েছে।
মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির এক আলোচনা সভায় তিনি আরও বলেন, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন না হওয়ায় সরকারও সফল হবে না। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিএনপিতে যুক্ত হওয়া একটি অংশ ব্যবসায়িক সুবিধা ও প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে। তিনি হত্যা মামলাগুলোর দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।






