শ্রমিক অসন্তোষের কারণে শনিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে পোশাক কারখানাগুলোতে ‘কাজ নেই, বেতন নেই’ নীতি কার্যকর হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে জরুরি বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত নেতারা জানান, শ্রমিকদের সহযোগিতা না পেলে মালিকরা এই নীতি ঘোষণা করতে বাধ্য হবেন। সরকারও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।
















