ভারতীয় মডেল ও অভিনেত্রী নেহা মালিক সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সাথে একটি পার্টিতে অংশ নিয়েছেন। তাদের একসাথে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেহা মালিককে আরিয়ানের 'নয়া বান্ধবী' হিসেবে আলোচনা শুরু হয়। এই ঘটনা তাকে রাতারাতি সংবাদ শিরোনামে নিয়ে আসে।
নেহা মালিক মূলত পাঞ্জাবি ও ভোজপুরি সিনেমার জন্য পরিচিত। তিনি তার গ্ল্যামারাস লাইফস্টাইল এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তার জন্য প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি তিনি কান চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছিলেন।













