ভারতের তেলুগু সুপারস্টার মহেশ বাবু এবার গেমিংয়ের জগতে পা রেখেছেন। তিনি মুম্বাইভিত্তিক গেম স্টুডিও শর্টগান গেমসে কৌশলগত বিনিয়োগ করেছেন। এই স্টুডিও পিসি এবং কনসোল গেম তৈরি করে, যার মধ্যে একটি বিগ-বাজেট অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম 'প্রজেক্ট টেকডাউন' রয়েছে। মহেশ বাবু মনে করেন, ভারত থেকে বিশ্বমানের মৌলিক গেম তৈরি করার এটাই সেরা সময়।
অভিনয়ের পাশাপাশি মহেশ বাবু একজন সফল ব্যবসায়ী। তার প্রযোজনা প্রতিষ্ঠান, মাল্টিপ্লেক্স চেইন এবং পোশাকের ব্র্যান্ড রয়েছে। তিনি এস এস রাজামৌলির পরবর্তী সিনেমা 'বারাণসী'তেও অভিনয় করছেন, যা ২০২৭ সালে মুক্তি পাবে।









