দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা 'ধর্মন'-এ তার বিপরীতে অভিনয় করবেন শ্রীলীলা। এই জুটির বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর। প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। অশ্বথ মারিমুথু পরিচালিত এই ছবিতে সিমরন, নয়নতারা, যোগী বাবু এবং রাশি খান্নার মতো তারকারাও থাকছেন।
রজনীকান্তকে এই ছবিতে চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে, যা তার ১৯৭৮ সালের 'মুলম মলারুম' সিনেমার চরিত্রের সঙ্গে কিছুটা মিল রয়েছে বলে মনে করছেন ভক্তরা। ছবিতে তার হাতে রক্তের দাগ দেখে ধূসর চরিত্রে অভিনয়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর এবং এটি ২০২৭ সালের এপ্রিলে মুক্তি পেতে পারে।









