বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতের ভুল রাজনীতির কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে। তিনি শুক্রবার ময়মনসিংহে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
প্রিন্স তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।







