আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপালগঞ্জ পার হওয়ার সময় 'জয় বাংলা' স্লোগান দিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ভারত পার হলে তারা কি 'জয় শ্রীরাম' বলবে?
সম্প্রতি জাপান থেকে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের মানুষ মুনাফিকপন্থী শাসন চায় না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে অনেকে অনেক কিছু হারিয়েছেন, তাদের বিষয়গুলো যেন প্রধানমন্ত্রী বিবেচনা করেন।







