অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী তার প্রিয় বলিউড তারকা সালমান খানের সঙ্গে দেখা করার স্মৃতিচারণ করেছেন। ১৯৮৯ সালে 'ম্যায়নে প্যার কিয়া' সিনেমা দেখে সালমান খানের ভক্ত হয়ে ওঠেন তিনি। ১৯৯৭-৯৮ সালের দিকে সালমান খান বাংলাদেশে একটি অনুষ্ঠানে আসার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। পরে চাঁদনী জানতে পারেন সালমান খান ঢাকায় শেরাটন হোটেলে উঠেছেন। সেখানে গিয়ে তিনি সালমান খানের সঙ্গে দেখা করেন এবং তার হাত ধরে প্রায় পুরো সময় কাটান।
চাঁদনী জানান, সালমান খান তার নাম জিজ্ঞাসা করেছিলেন এবং অটোগ্রাফে লিখেছিলেন 'চাঁদনী, ফর ইয়োর সালমান'। এই স্মৃতিচারণ করতে গিয়ে চাঁদনী বলেন, 'আমি সালমান খানের সঙ্গে দেখা হওয়ার পুরো সময় তাকে ধরে ছিলাম। হ্যান্ডশেক করেছিলাম। পরে বাসায় এসে ৭ দিন ওই হাতই ধুইনি।' তিনি এটিকে কিশোর বয়সের পাগলামি হিসেবে উল্লেখ করেন।




