অভিনেত্রী সারা আলি খান জানিয়েছেন, বলিউডে নিজের পরিচিতি বা তারকা-সন্তান হওয়ার কারণে তিনি কোনো 'গডফাদার'-এর সাহায্য নেননি। তিনি বলেন, বাবা সাইফ আলি খান কখনো তার জন্য কাজ চাইতে যাননি। যদিও তারকা পরিবারের সন্তান হওয়ায় কিছু সুবিধা পেয়েছেন বলে স্বীকার করেন, তবে এর সঙ্গে প্রত্যাশা ও চাপের বিষয়টিও জড়িত বলে জানান তিনি।
সারা মনে করেন, জন্মপরিবার বেছে নেওয়ার সুযোগ না থাকায় শুধু তারকা-সন্তান হওয়ার কারণে তাদের বিচার করা উচিত নয়। তিনি, জাহ্নবী কাপুর বা অনন্যা পান্ডের মতো অনেকেই নিজেদের পরিবার বেছে নিতে পারেননি। তাই তাদের যোগ্যতা প্রমাণের চাপও বেশি থাকে। ২০১৮ সালে 'কেদারনাথ' সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়।







