জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের ৭ বছরের সংসার জীবনে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, তিনি স্বামী নেহাল তাহেরের সঙ্গে আলাদা থাকছেন এবং বিচ্ছেদের পথে হাঁটছেন।
খবরে আরও জানা গেছে, সাবিলা বর্তমানে একজন চিত্রগ্রাহকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন, যা তার পারিবারিক জীবনে ঝড় তুলেছে। তবে এ বিষয়ে সাবিলা বা তার স্বামী কেউই কোনো মন্তব্য করেননি।






