সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম হত্যাকাণ্ডে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
পরওয়ার বলেন, তদন্ত সম্পন্ন হওয়ার আগেই জামায়াতকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্ত এবং গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ধর্ম অবমাননার অভিযোগ তুলে দফায় দফায় পিটুনিতে নিহত হন ওয়াহিদুজ্জামান শামীম।




