রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি চলছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ গোলাগুলি শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গোলাগুলি অব্যাহত ছিল। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে অবরোধের কারণে প্রায় দুই হাজার পর্যটক সাজেক থেকে ফেরার পথে উজোবাজার এলাকায় আটকা পড়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে অবরোধকারীরা সরে গেলে পর্যটকদের গাড়ি ছাড়তে দেওয়া হয়। এরপরই গোলাগুলির ঘটনা ঘটে। দুটি আঞ্চলিক সংগঠন অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে এবং জেলা প্রশাসন নিরাপত্তার কারণ দেখিয়ে সাজেক বন্ধ ঘোষণা করেছে।








