সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে শিক্ষাসহায়ক ও টিফিন ভাতা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত শর্তে সন্তানেরা মাসে সর্বোচ্চ ১ হাজার টাকা শিক্ষাসহায়ক ভাতা পাবে। স্বামী-স্ত্রী উভয়ে সরকারি চাকরিজীবী হলে একজনের ক্ষেত্রে সন্তানের সংখ্যা গণনা করা হবে। ২৩ বছর বয়স পর্যন্ত এই ভাতা প্রাপ্য হবেন।
নতুন বেতন কাঠামোয় ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে বাড়তি বেতন পাবেন। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতনবৃদ্ধি শতভাগ কার্যকর হবে এবং বকেয়া বেতনও পরিশোধ করা হবে।








