সারাদেশে প্রায় ১ লাখ ২৪ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নাম, জন্ম তারিখ, বাবা-মায়ের পরিচয়ে ভুলসহ নানা কারণে এসব আবেদন জমা পড়েছে। ভুক্তভোগীরা বছরের পর বছর ধরে নির্বাচন কমিশনের দ্বারে দ্বারে ঘুরেও সমাধান পাচ্ছেন না।
এনআইডির ভুলের কারণে চিকিৎসা, পাসপোর্ট, সন্তানের শিক্ষাগত সনদের সঙ্গে তথ্যের মিল না থাকায় নাগরিকরা নানা সমস্যায় পড়ছেন। নির্বাচন কমিশন (ইসি) জালিয়াতির আশঙ্কায় নাম ও বয়সের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের আবেদনগুলো সতর্কতার সঙ্গে যাচাই করছে।




