সরকার দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়কে রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। জাতীয় সংসদ ভবনের আদলে নতুন সচিবালয়ের তিনটি নকশা চূড়ান্ত করেছে স্থাপত্য অধিদপ্তর এবং তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে। গত বুধবার এক নীতিগত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকল্পটি বাস্তবায়নে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। নতুন সচিবালয়ের কাজ শেষ হলে পুরনো সচিবালয়ের জায়গায় অন্যান্য সরকারি অফিস স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এর আগে ২০১৫ সালেও এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তা বাস্তবায়ন হয়নি।










