চিকিৎসা বিজ্ঞানের গবেষণা সাময়িকী ল্যানসেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক যুদ্ধ অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। 'ল্যানসেট কমিশন অন টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি গ্লোবাল থ্রেটস টু হেলথ' প্রকাশিত এই প্রতিবেদনে আগামী ৭৫ বছরে মানুষের স্বাস্থ্য ও অস্তিত্বের জন্য সবচেয়ে বড় ১৭টি হুমকির তালিকা তৈরি করা হয়েছে।
এতে শীর্ষে থাকা পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহারের ঝুঁকির পাশাপাশি ধনী দেশগুলোর আন্তর্জাতিক সহায়তা তহবিল কমানো, জলবায়ু সংকট এবং শিশুদের অপুষ্টির মতো বিষয়গুলোও স্থান পেয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই হুমকিগুলো একে অপরের সঙ্গে জড়িত এবং এগুলোকে একসঙ্গে মোকাবিলা করতে হবে।















