ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভের জেরে দিল্লি পুলিশ জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চারপাশের ৪ কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে দিল্লি মেট্রো ও রাজধানীতে প্রবেশকারী ট্রেন চলাচলে কড়াকড়ির বিষয়ে সুপ্রিম কোর্ট সরকারের কাছে প্রশ্ন তোলে। আদালত বলে, 'মাছি মারতে কামান দাগা যায় না।' এই ইন্টারনেট পরিষেবা বন্ধের ফলে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দানসহ বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হবে।





