রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে সকাল ১০টার দিকে অভিযান শুরু হলে বেলা ১১টার পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সিটি কর্পোরেশনের রোলার দিয়ে দোকান ভাঙার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এই ঘটনার জেরে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।






